Sale!

বিদআত- ১ম খণ্ড (হার্ডকভার)

আসল দাম ছিল: 350.00৳ ।বর্তমান মূল্য হল: 239.00৳ ।

প্রসঙ্গ: পরিচয় প্রকরণ ও পরিণাম

বিদ’আত এমন এক ব্যাধি যা মুসলিম উম্মাহকে দীনের মূল চেতনা থেকে ধীরে ধীরে সরিয়ে দেয়। পূর্ববর্তী আসমানী কিতাবসমূহে পরিবর্তন-পরিবর্ধনের কারণে ইহুদী ও খ্রিস্টান ধর্ম বিকৃতির শিকার হয়েছে … See more

ক্যাটাগরি:

পরম করুণাময়, পরম করুণাময় আল্লাহর নামে

ইসলামের এক অপার সৌন্দর্য্য হলো এর প্রতিটি বিধান দলীল-প্রমাণ ভিত্তিক। ইসলামের মূলনীতি নির্ধারিত হয়েছে ওহীর মাধ্যমে। মহান আল্লাহ রাসূলুল্লাহ সা. এর জীবদ্দশাতেই ইসলামের পূর্ণতা ঘোষণা করেছেন। ফলে কিয়ামত পর্যন্ত ইসলামের আকীদা-বিশ্বাস, ইবাদাত ও মৌলিক বিষয়সমূহে কোন পরিবর্তন-পরিবর্ধন বা নতুন কিছু সংযোজনের প্রয়োজন পড়বে না। আল্লাহ ও রাসূলুল্লাহ সা.-এর পূর্ণতার বাইরেও যদি কেউ দীনের মৌলনীতিতে নতুন কিছু যুক্ত করে তবে তাই বিদ’আত হিসেবে গণ্য হবে।

বিশ্বাস ও আমল তথা প্রায়োগিক ক্ষেত্রে দীন ইসলামের বিকৃতির বিষয়টিকেই আল্লাহর রাসূল সা. বিদ’আত নামে অভিহিত করেছেন। সেই সাথে রাসূলুল্লাহ সা. বিদ’আতের ব্যাপারে কঠোর সতর্কতা উচ্চারণ করেছেন। কেননা দীনের মধ্যে বিদ’আতের অনুপ্রবেশ এর মৌলিকত্ব ধ্বংস করে দেয়।

বিদ’আত এমন এক ব্যাধি যা মুসলিম উম্মাহকে দীনের মূল চেতনা থেকে ধীরে ধীরে সরিয়ে দেয়। পূর্ববর্তী আসমানী কিতাবসমূহে পরিবর্তন-পরিবর্ধনের কারণে ইহুদী ও খ্রিস্টান ধর্ম বিকৃতির শিকার হয়েছে। মহাগ্রন্থ আল-কুরআন বিকৃতির ঊর্ধ্বে; মহান আল্লাহ এর হেফাজতের দায়িত্ব নিয়েছেন। ফলে কুরআনুল কারীমে বিকৃতি সাধনের অবকাশ নেই। কিন্তু ইসলাম অনুসরণ ও প্রতিপালনের ক্ষেত্রে বিকৃতির শিকার হচ্ছে।

বাংলাদেশে বিভিন্ন পথ ও পদ্ধতিতে ইসলাম সম্প্রসারিত হওয়ায় এবং ইসলামী জ্ঞানের স্বল্পতা হেতু এ অঞ্চলের মুসলিমদের মধ্যে জ্ঞাত বা অজ্ঞাতসারে বিভিন্ন বিদ’আত অনুপ্রবেশ করেছে এবং দিন দিন এর ব্যাপকতা বৃদ্ধি পাচ্ছে। এ ধারা চলতে থাকলে দীন ও শরীয়ত এক সময় বিদ’আতের বেড়াজালে এমনভাবে আবদ্ধ হয়ে পড়বে যে, বিদ’আতের আগাছা থেকে দীন ও শরীয়তের মূল রূপ অনুধাবন করা

কষ্টকর হয়ে পড়বে এবং ধীরে ধীরে ইসলাম মৌলিকত্ব হারিয়ে একটি কুসংস্কারাচ্ছন্ন লোকাচারে পর্যবসিত হবে। ইসলামী জীবনাদর্শ যাতে বিকৃতি ও পরিবর্তনের হাত থেকে রক্ষা পেয়ে তার মূল সৌন্দর্য্য নিয়ে স্বরূপে দীপ্তিমান থাকে সে জন্য প্রয়োজন প্রচলিত বিদ’আতসমূহ চিহ্নিত করা।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের সনামধন্য অধ্যাপক ড. আহমদ আলী এ প্রয়োজনীয়তা পূরণে অগ্রসর হয়েছেন। তিনি প্রচলিত বিভিন্ন বিদ’আত নিয়ে কলম ধরে রচনা করেছেন ‘বিদ’আত’ সিরিজ। আট খণ্ডে সমাপ্য এ সিরিজে তিনি বিদ’আতের পরিচয়, মৌলিক নীতিমালা, শ্রেণি বিভাজন, পরিণাম আলোচনাসহ আকীদা, ইবাদাত, জানাযা, কবর, কবর যিয়ারাত, ঈসালে ছওয়াব, ধর্মীয় দিবস, তাসাউফ, আধুনিক বিভিন্ন মতবাদ সংশ্লিষ্ট বিদআতগুলো তুলে ধরেছেন।

বাংলাদেশ ইসলামিক ল’ রিসার্চ এন্ড লিগ্যাল এইড সেন্টার নতুনভাবে বিন্যস্ত এ সিরিজের প্রথম খণ্ডের প্রথম মুদ্রণ শেষ হওয়ায় দ্বিতীয় মুদ্রণ প্রকাশের সিদ্ধান্ত নিয়েছে। এটি এই সিরিজের প্রথম খণ্ড যাতে বিদ’আতের পরিচয়, প্রকরণ ও পরিণাম তোলে ধরা হয়েছে। যাতে আমাদের সমাজে যুগ যুগ ধরে গড়ে ওঠা বিদ’আতের স্তূপ চিহ্নিত হয় এবং ধর্মপ্রাণ মানুষ তা থেকে বেঁচে থেকে দুনিয়া ও আখিরাতের কল্যাণ অর্জন করতে পারেন।

মহান আল্লাহ সবাইকে তাঁর বিধান অনুধাবন ও পালনের তৌফিক দান করুন। আমীন।

বিস্তারিত জানতে দেখুন-bidat-1st-part

Title

বিদআত- ১ম খণ্ড

Author

ড. আহমদ আলী

Publisher

বাংলাদেশ ইসলামিক ল’ রিসার্চ এন্ড লিগ্যাল এইড সেন্টার

ISBN

9789849371021

Edition

4th Edition, 2023

Number of Pages

206

Language

বাংলা

Country

বাংলাদেশ

পর্যালোচনা

এখন পর্যন্ত কোন রিভিউ পাওয়া যায়নি।

“বিদআত- ১ম খণ্ড (হার্ডকভার)&rdquo সর্বপ্রথম পর্যালোচনা করুন;
বিদআত- ১ম খণ্ড (হার্ডকভার)বিদআত- ১ম খণ্ড (হার্ডকভার)
আসল দাম ছিল: 350.00৳ ।বর্তমান মূল্য হল: 239.00৳ ।
Scroll to Top