বাংলাদেশের মুসলিম পারিবারিক আইনগুলোকে শরীআহ সম্মত করার কাজে সাধ্যমত সহযোগিতা করা প্রত্যেক মুসলমানের ঈমানী দায়িত্ব-
এডভান্সিং দ্যা ইসলামাইজেশন অফ ফ্যামিলী ল’ শীর্ষক আন্তর্জাতিক ওয়েবিনারে আলোচকগণ বলেন, বাংলাদেশের মুসলিম পারিবারিক আইনগুলোকে শরীআহ সম্মত করা দলমত নির্বিশেষে সকল মুসলমানের ঈমানী দায়িত্ব।
১৪ নভেম্বর-২০২৬ “ব্র্যান্ডিং দ্যা বাংলাদেশ ইসলামিক ল’ রিসার্চ অ্যান্ড লিগ্যাল এইড সেন্টার-এন্ড এডভান্সিং দ্যা ইসলামাইজেশন অফ ফ্যামিলী ল’ প্রজেক্ট” শীর্ষক ওয়েবিনার অনুষ্ঠিত হয়। সেন্টারের চেয়ারম্যান প্রফেসর ডঃ শামছুল আলম-এর সভাপতিত্বে এবং নানইয়াং টেকনোলজিক্যাল ইউনিভার্সিটি, সিঙ্গাপুর-এর সহযোগী অধ্যাপক, ড. মো. সাইদুল ইসলামের সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সেন্টারের জেনারেল সেক্রেটারি ও বাংলাদেশ সুপ্রিম কোর্ট-এর সিনিয়র এডভোকেট ব্যারিস্টার মুহাম্মদ বেলায়েত হোসেন। ওয়েবিনারে বাংলাদেশের পারিবারিক আইন ও ইসলামী শরীআহ-এর বিদ্যমান সঙ্গতি-অসঙ্গতি এবং সংস্কারের কর্মপরিধি বিষয়ে কী নোট প্রেজেন্টেশন উপস্থাপন করেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, ড. মুহাম্মদ মানজুরে এলাহী। আলোচনা করেন- ড. আ. ক. ম. আবদুল কাদের, প্রফেসর, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, ড. হাবীব আহমেদ, প্রফেসর, ডারহাম ইউনিভার্সিটি, ইউকে, কিউএনএস একাডেমি, লন্ডন-এর প্রতিষ্ঠাতা-পরিচালক ড. আব্দুস সালাম আজাদী, মুহাম্মাদ অহিদুল ইসলাম, অ্যাটর্নি অ্যাট ল, যুক্তরাষ্ট্র, বাংলাদেশ সুপ্রিম কোর্ট-এর সিনিয়র এডভোকেট ব্যারিস্টার ইমরান এ. সিদ্দিকী, সেন্টারের সহ সভাপতি জনাব নুরুল ইসলাম খলিফা প্রমুখ। অনুষ্ঠানে বাংলাদেশ ইসলামিক ল’ রিসার্চ সেন্টারের জেনারেল মেম্বার, লাইফ মেম্বার, ফেলোগণ এবং দেশ ও বিদেশের বিশিষ্ট ব্যক্তিবর্গ, আইনজিবি, শিক্ষাবিদ ও শরীআহ বিশেষজ্ঞসহ শতাধিক স্কলার অংশগ্রহন করেন।

