ইসলামিক রিসার্চ ওয়ার্কশপ ও সনদ প্রদান অনুষ্ঠান
অদ্য ১১ এপ্রিল ২০২৬ রোজ শনিবার, বাংলাদেশ ইসলামিক ল’ রিসার্চ এন্ড লিগ্যাল এইড সেন্টার-এর উদ্যোগে ল’ রিসার্চ অডিটোরিয়ামে ‘ইসলামিক রিসার্চ ওয়ার্কশপ’ ৪র্থ ব্যাচের দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা সমাপনান্তে সার্টিফিকেট প্রদান করা হয়।
সংস্থার নির্বাহী পরিচালক জনাব শহীদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সনদপ্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট গবেষক জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মুহাম্মদ নূরুল্লাহ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেন্টারের জেনারেল সেক্রেটারি ও সুপ্রিম কোর্টের সিনিয়র এডভোকেট ব্যারিস্টার মুহাম্মদ বেলায়েত হোসেন। সমাপনী বক্তব্যে প্রধান অতিথি ইসলামী গবেষণায় নবীণ গবেষকদের আরো অধিক পরিমাণে অবদান রাখার প্রতি উদ্বুদ্ধ করেন।
প্রশিক্ষণ কর্মশালায় প্রশিক্ষক ছিলেন ড. মোঃ ওবায়দুল্লাহ, ড. মুহাম্মদ রুহুল আমিন রব্বানী, ড. জাহিদুজ্জামান, ড. মোহাম্মদ নাছের উদ্দিন ও ড. জুলফা হায়দার মোহাম্মদ নূরে আলম। উক্ত কর্মশালার দেশের বিভিন্ন সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয়, বিভিন্ন ইনস্টিটিউট ও সংস্থার বিপুল সংখ্যক গবেষক অংশগ্রহণ করেন।

