ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের অধীনে এমফিল ও পিএইচডিতে ভর্তির প্রস্তুতিমূলক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন

এমফিল ও পিএইচডিতে ভর্তির প্রস্তুতিমূলক অনলাইন প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন-
প্রফেসর ড. মোহাম্মদ আবু জাফর খান, ভাইস-চ্যান্সেলর, ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়
১১ সেপ্টেম্বর-২৬, ০৪ দিনব্যাপী ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের অধীনে এমফিল ও পিএইচডিতে ভর্তির প্রস্তুতিমূলক অনলাইন প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ আবু জাফর খান। বিশেষ অতিথি হিসেবে রয়েছেন প্রফেসর ড. মোহাম্মদ শহীদুল ইসলাম, প্রো-ভাইস চ্যান্সেলর (একাডেমিক), ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়, প্রফেসর ড. এ. কে মুহা. নুরুল ইসলাম, রেজিস্ট্রার, ইসলামি আরবি বিশ্ববিদ্যালয় এবং মো. হারুনুর রশীদ, সহকারী অধ্যাপক, আরবি ভাষা ও সাহিত্য বিভাগ, ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়। ১১, ১২ ও ১৮, ১৯ সেপ্টেম্বর-২৬ চারদিনের অনলাইন কর্মশালায় এমফিল-পিএইচডির প্রস্তাবনা তৈরিসহ অন্যান্য বিষয়ে প্রশিক্ষণ প্রদান করা হবে। ৪ দিনের এই কর্মশালায় শতাধিক এমফিল-পিএইচডি ভর্তিচ্ছুক অংশগ্রহণ করেন। কর্মশালায় প্রশিক্ষক হিসেবে রয়েছেন, ড. মুহাম্মদ রুহুল আমিন রব্বানী, ড. জাহিদুজ্জামান ও ড. মোহাম্মদ নাছের উদ্দিন।
বাংলাদেশ ইসলামিক ল’ রিসার্চ এন্ড লিগ্যাল এইড সেন্টার-এর উদ্যোগে অনুষ্ঠিত কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের ভিসি বলেন, বাংলাদেশ ইসলামিক ল’ রিসার্চ এন্ড লিগ্যাল এইড সেন্টার আধুনিক ইসলামি গবেষণার মেথোডোলজি প্রশিক্ষণে নির্ভরযোগ্য প্রতিষ্ঠান। ‘ইসলামি আইন ও বিচার’ নামে নিয়মিত একটি ত্রৈমাসিক গবেষণা জার্নাল প্রকাশ করছে, যা জাতীয় ও আর্ন্তজাতিক ইনডেক্সভুক্ত ও স্বীকৃত গবেষণা জার্নাল। এ প্রতিষ্ঠানের Advanced Course on Research Methodology in Islamic Studies বাংলাদেশে ইসলামিক রিসার্চ প্রশিক্ষণে পথপ্রদর্শনের ভূমিকা পালন করছে। এমফিল-পিএইচডি গবেষণার প্রথম ধাপ হলো একটি মানসম্মত ও কার্যকর গবেষণা প্রস্তাবনা (Synopsis) প্রস্তুত করা, যা এ প্রশিক্ষণ কর্মশালার লক্ষ্য। তিনি আরো বলেন, গবেষণার কলাকৌশল শিক্ষা ছাড়াও এমফিল-পিএইচডিতে ভর্তি হওয়া যায়, তবে লক্ষ্যে পৌঁছানো কঠিন হয়, তাই যথাযথ প্রশিক্ষণ গ্রহণ খুবই প্রয়োজন। আমি আশা করি, ল’ রিসার্চ সেন্টারের এই কোর্স আপনাদের গবেষণায় পথ দেখাবে।
কর্মশালায় স্বাগত বক্তব্য রাখেন সেন্টারে নির্বাহী পরিচালক শহীদুল ইসলাম। তিনি সেন্টারের গবেষণা ও প্রশিক্ষণ কার্যক্রমের ধারাবাহিকতায় এ কর্মশালা আয়োজন করেছেন মর্মে উল্লেখ করে বলেন, ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের অধীনে এমফিল-পিএইচডি কোর্স চালু করায়, মাদরাসা শিক্ষকদের একাডেমিক গবেষণা ও উচ্চতর ডিগ্রি অর্জনের সুযোগ তৈরি হলো। তিনি অংশগ্রহণকারী গবেষকদের প্রশিক্ষণ প্রদান এবং গবেষণার পথচলায় সামগ্রিক সহায়তা করার আশ্বাস প্রদান করেন।
Scroll to Top