Upcoming Training and Course

সার্টিফিকেট কোর্স ইন উসূলুল ফিকহ এন্ড ইফতা (Certificate Course in Usulul Fiqh and Ifta)

📚 সার্টিফিকেট কোর্স ইন উসূলুল ফিকহ এন্ড ইফতা

আল্লামা ইবনে খালদুন বলেন, উসূলুল ফিকহ হলো, শরয়ী জ্ঞানের মধ্যে অধিক উপকারী একটি শাখা। এ বিষয়ের অধ্যয়ন ছাড়া শরয়ী জ্ঞানে গভীরতা অর্জন সম্ভব নয়। এ বিষয়ের অর্জিত জ্ঞান আমাদেরকে ফুকাহায়ে কেরামের মতপার্থক্যকে গভীর থেকে অনুধাবন করতে পথ দেখায়, কুরআন সুন্নাহর সঠিক ব্যাখ্যা এবং ভুল ব্যাখ্যার মধ্যে পার্থক্য নির্ণয় করতে সাহায্য করে এবং মুজতাহিদ আলিমদের ইজতিহাদের পদ্ধতি সম্পর্কে সম্যক ধারণা তৈরি করে। তাছাড়া নতুন নতুন মাস‌আলায় সমসাময়িক আলিমরা কিভাবে সিদ্ধান্ত প্রদান করেন, তার পদ্ধতিও বুঝতে সাহায্য করে। শরয়ী বিষয়ে সিদ্ধান্ত দানের ক্ষেত্রে উসূলুল ফিকহের এ গুরুত্বকে বিবেচনায় এনে বাংলাদেশ ইসলামিক ল’ রিসার্চ এন্ড লিগ্যাল এইড সেন্টার ব্যাংকার, আইনজীবি, শিক্ষক, খতিবসহ কাওমী, আলিয়া ও জেনারেল গ্রাজুয়েটদের জন্য ডিজাইন করেছে সার্টিফিকেট কোর্স ইন উসূলুল ফিকহ এন্ড ইফতা (Certificate Course in Usulul Fiqh and Ifta) শীর্ষক একটি বিশেষায়িত প্রশিক্ষণ কোর্স।
🎓 ১ম ব্যাচের রেজিস্ট্রেশন চলছে!
🗓 প্রশিক্ষণের মেয়াদ
১২ সপ্তাহ (৩ মাস)
 
⏰ ক্লাসের সময়
প্রতি শুক্রবার ও শনিবার
রাত ৯:০০টা – ১১:০০টা
 
💻 প্রশিক্ষণের মাধ্যম
Zoom — Online Live Class
 
✅ কোর্সে অংশগ্রহণ করতে পারবেন-
✓ ব্যাংকার, আইনজীবী, শিক্ষক, খতিবসহ যেকোনো পেশাজীবী
✓ কওমী, আলিয়া ও জেনারেল গ্র্যাজুয়েট
✓ মাস্টার্স/সমমানে অধ্যয়নরত শিক্ষার্থী
 
⭐ কোর্সের বিশেষ বৈশিষ্ট্য
♦ ১২ সপ্তাহের সুপরিকল্পিত প্রশিক্ষণ
♦ মোট ২৪টি ক্লাস | ৪৮ ঘণ্টা
♦ প্রতিটি ক্লাসের স্লাইড প্রদান
♦ প্রতিটি ক্লাস শেষে প্র্যাকটিস
♦ কোর্স শেষে মূল্যায়ন ও সনদ প্রদান
 
💰 কোর্স ফি
১৫,০০০/- (পনেরো হাজার টাকা মাত্র)
 
👨‍🏫 ক্লাস নিবেন
বাংলাদেশ ও বিদেশের প্রথিতযশা রিসোর্স পার্সনদের মাধ্যমে প্রশিক্ষণ প্রদান করা হবে।
 
📚 কোর্সে শিখবেন :
✓ ফিকহ ও ইলমু উসূলুল ফিকহ: পরিচিতি, উৎপত্তি ও ক্রমবিকাশ
✓ উসূলুল ফিকহ-এর সহায়ক ইলমসমূহ
✓ আল হুকমুশ শরয়ী: হাকেম ও হুকুম, মাহকুম বিহি ও মাহকুম ফীহী
✓ শরীয়াহ এর উৎসসমূহ : কুরআন ও সুন্নাহ, ইজমা ও কিয়াস
✓ শরীয়াহ-এর সহায়ক উৎসসমূহ : ইসতিহসান, মাসালিহ মুরসালাহ, উরফ, ইসতিসহাব, পূর্ববর্তী শরীয়ত, মদীনাবাসীর আমল, সাহাবীগণের অভিমত, সাদ্দুয যারাঈ
✓ ইজতিহাদ ও তাকলীদ
✓ কিফহুল মুকারিন ও তালফীক
✓ শব্দসমূহের নির্দেশনা-১, ২, ৩, ৪
✓ কাওয়াঈদুল ফিকহিয়্যাহ-১, ২
✓ উসূলুল ইফতা
✓ আদাবুল মুফতী ওয়াল মুসতাফতী
✓ আত তাকঈফ আল ফিকহী (তত্ত্বীয় ও ব্যবহারিক)
✓ উসূলুল ফাতওয়া আল মালিয়া (তত্ত্বীয় ও ব্যবহারিক)
✓ মাকাসিদুশ শরীয়াহ : চর্চা ও প্রয়োগ (তত্ত্বীয় ও ব্যবহারিক)
 
📌 গুরুত্বপূর্ণ তথ্য
রেজিস্ট্রেশনের শেষ তারিখ: ২১ সেপ্টেম্বর, ২০২৬
 
উদ্বোধনী ক্লাস: ২৫ সেপ্টেম্বর; ২০২৬
 
📋 রেজিস্ট্রেশন লিংক:
 
📞 সার্বিক যোগাযোগ
+৮৮ ০১৭৬১-৮৫৫ ৩৫৭
━━━━━━━━━━━━━━━━━━━━━
ধন্যবাদান্তে,
নির্বাহী পরিচালক
বাংলাদেশ ইসলামিক ল’ রিসার্চ এন্ড লিগ্যাল এইড সেন্টার
 
Scroll to Top