৩১ অক্টোবর,২০২৬ইং রোজ শনিবার, রাজধানীর পুরানা পল্টনে অবস্থিত ল’ রিসার্চ অডিটোরিয়ামে বাংলাদেশ ইসলামিক ল’ রিসার্চ এন্ড লিগ্যাল এইড সেন্টার-এর উদ্যোগে ‘এডভান্স কোর্স অন রিসার্চ মেথোডলজি ইন ইসলামিক স্টাডিজ’ শীর্ষক ১০ সপ্তাহব্যাপী প্রশিক্ষণ কোর্সের সনদ বিতরণ ও সমাপনি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। ইসলামি ও আরবি বিষয়ে গবেষণায় আগ্রহী স্নাতক ও স্নাতকত্তোর পর্যায়ের শিক্ষার্থী এবং এমফিল ও পিএইচডি গবেষক ও এমফিল ও পিএইচডিতে ভর্তিচ্ছুকদের অংশগ্রহণে এ কোর্সটি পরিচালিত হয়েছে।
১০ সপ্তাহব্যাপী এই কর্মশালায় অংশগ্রহণকারীদের হাতে-কলমে গবেষণার মৌলিক ধারণা, গবেষণা প্রবন্ধ রচনার কৌশল ও প্রকাশনা এবং গবেষণা প্রস্তাবনা লিখন বিষয়ে প্রশিক্ষণ প্রদান করা হয়। প্রশিক্ষণ প্রদান করেন অভিজ্ঞ দেশী-বিদেশী বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও গবেষকবৃন্দ।
সেন্টারের নির্বাহী পরিচালক মোঃ শহীদুল ইসলামে সভাপতিত্বে সমাপনী ও সার্টিফিকেট প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট গবেষক জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মুহাম্মদ নূরুল্লাহ। এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোর্সের কোঅর্ডিনেটর ড. মুহাম্মদ রুহুল আমিন রব্বানি।
সেন্টারের নির্বাহী পরিচালক বলেন, ইসলামি গবেষণাভিত্তিক উচ্চমানের প্রশিক্ষণের আয়োজন বাংলাদেশ ইসলামিক ল’ রিসার্চ এন্ড লিগ্যাল এইড সেন্টারের নিয়মিত কার্যক্রমের অংশ। ভবিষ্যতে আরও ব্যাপক পরিসরে এ ধরনের কর্মশালা আয়োজনের পরিকল্পনা রয়েছে। অংশগ্রহণকারীগণ তাদের জন্য এ প্রশিক্ষণ কোর্সটি খুবই উপকারী ও পথ-নির্দেশক হয়েছে বলে অভিমত ব্যক্ত করেন।
তিন মাস ব্যাপী এই প্রশিক্ষণ কোর্স শেষে অনুষ্ঠানে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের এমফিল পিএইচডি গবেষক শিক্ষক ও এমফিল পিএইচডিতে ভর্তিচ্ছুক প্রায় ৫০ জন প্রশিক্ষনার্থী অংশ গ্রহন করেছেন।

